বাংলাদেশের নির্বাচনের ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিতঃ রণধীর জয়সওয়াল  

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, যাতে বোঝা যায় কী ধরনের ম্যান্ডেট বা জনসমর্থন এসেছে। এরপর আমরা বিদ্যমান বিষয়গুলো পর্যালোচনা করবো।’

 

তিনি আরও বলেন, নির্বাচনের (বাংলাদেশের) ব্যাপারে, আপনারা জানেন আমাদের অবস্থান কী। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।

এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামীর ‘অগ্রাধিকার’ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশে সব নাগরিক সমান এবং এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই।