খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১১ ফেব্রুয়ারি বুধবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । খবরঃ বিজ্ঞপ্তির