ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। অনলাইন।
তিনি বলেন, তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদকে উদ্ধারের পর তার স্ত্রী ও সন্তানরা হাসপাতাল নিয়ে গিয়েছিলেন।
মরদেহের ময়নাতদন্ত করা হবে কী তার স্ত্রী-সন্তানদের ওপর নির্ভর করছে।