নিউজ ডেস্কঃ
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন । তিনি চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম একজন সমন্আকজন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটক হয়েছে বলে জানা গেছে।
র্যাবের একটি দল উনাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে। যাচাই-বাছাই শেষে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে লাগাতার কর্মবিরতি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে হয়। এর নেতৃত্বে থাকা ইব্রাহীম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকও।
এদিকে, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা ইব্রাহীম খোকনকে আটকের প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ পরিহার করে বারবার শ্রমিকদের সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। গতকাল (রোববার) বন্দরের পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ আবার ইব্রাহিম খোকনকে আটক করে প্রশাসন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উস্কানিতে লিপ্ত হয়েছে।
অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।