প্রতিবেদকঃ
টুটপাড়া নিবাসী রেজাউল করিম টুটুলের বোন ফয়জুননেসা মিরা( ৬১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন।সদালাপী ফয়জুননেসা মিরা টুটুল ও মিন্টুর বোন।মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ জোহরবাদ টুটপাড়া মাহিবাগ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়।