নিউজ ডেস্কঃ
আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন।
আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। -অনলাইন।
এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।