নিউজ ডেস্কঃ
বিশিষ্ট সাংবাদিক,বাংলা টিভি ও যমুনা টিভি এর সাবেক হেড অব নিউজ জাকারিয়া কাজল (৬৭) আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘ দিন ধরে লিভার, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন । কর্মজীবনে তিনি দৈনিক ইনকিলাব ও অবজারভারেও কাজ করেছেন ।
তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। গত ৩১ জানুয়ারি তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন। তার দীর্ঘদিনের সহকর্মী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, শুক্রবার বাদ এশা বসুন্ধরা সিটিতে পারিবারিকভাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় এবং এরপর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।