বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর খালিশপুর হাউজিং বাজার ১২নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালেয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুল হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খোদাবক্স কোরাইশি কাল্লু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা  মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ জাহিদুল ইসলাম, খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস আরিফুর রহমান শিমুল, নিজাউর রহমান লালু, এইচ এম আবু সালেক, জাহিদুর রহমান রিপন, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম শান্টু, মশিউর রহমান খোকন, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মঞ্জুর ইকবাল টিটু,  হেমাদ হোসেন, হুমায়ুন কবীর, খুরশিদ আলম লিটন, হারুন হাওলাদার খোকা, আব্দুর রাজ্জাক, মাসুদ পারভেজ লিটন, ইউসুফ মোল্লা, ফরহাদ হোসেন লিটন, উজ্জ্বল বিশ্বাস, মনজুর আলী, নিজামুদ্দিন,  নাদিম, রাসেল শিকদার,  মোঃ জুয়েল, শাহজাদা, মোহাম্মদ আলী, সুধীর, শাকিল, আহমেদ মিরাজ, সাদমান, ফিরোজ, সালাম, বাপ্পি, জাবেদ, সজীব প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির