ড. পূর্ণেন্দু গাইন ও অমিয় সরকার গোরা এর মৃত্যুবার্ষিকীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি ড. পূর্ণেন্দু গাইন ও সাবেক আহবায়ক অমিয় সরকার গোরা এর মৃত্যুবার্ষিকীতে ভগবত পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত।
প্রয়াতদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে হবে।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জেলা সদরের শ্রী শ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে খুলনা জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর শিক্ষাবিদ ড. পূর্ণেন্দু গাইন ও জেলা পূজা পরিষদের সাবেক আহবায়ক, কেন্দ্রীয় পূজা পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর অমিয় সরকার গোরা এর মৃত্যুবার্ষিকীতে ভগবত পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভাপূর্ব শ্রদ্ধেয় নেতৃবৃন্দের স্মরণ সভা পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে ও খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা পরিষদের সাবেক উপদেষ্টা, শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র ও অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস। নেতৃবৃন্দ বলেন তারা যে আদর্শ ও নীতি নিয়ে কাজ করতেন এবং সনাতনীদের দাবী আদায়ে রাজপথে শ্লোগান দিতেন সেই নীতি আদর্শ ও দাবী এখনও বাস্তবায়ন হয়নি। তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে আরও সামনে এগিয়ে যেতে হবে। শ্রদ্ধেয় নেতৃবৃন্দের আদর্শ বাস্তবায়ন হলেই তাদের আত্মার শান্তি পাবে। স্মরণ সভা শেষে প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুমন ব্যানার্জী। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা, সমাজ কল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দীপঙ্কর মন্ডল, উপদেষ্টা শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বাবুল চন্দ্র সাহা বাবলা, প্রবীর রায়, সাগর সাহা, সাংবাদিক দিলিপ বর্মন, গনেশ চন্দ্র মন্ডল, স্বপন কুমার রায়, দেবাশীষ কুমার দে, গোপাল বনিক, মাধুরী মন্ডল, অনামিকা দাস পপি, মন্দির কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব সাহা, জেলা পূজা পরিষদের পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য গোপাল চন্দ্র সাহা, তপন চক্রবর্তী, লিটন বিশ্বাস খোকন,সুশান্ত অধিকারী, সুজন মন্ডল, শংকর সাহা, রঞ্জন কুমার সাহা, গৌতম দাস, লিটন বিশ্বাস, মানবেন্দ্র মন্ডল, মিঠুন কুমার দে মিঠু, সুমন দে, নিভানন রায়, দীনেশ রায়, জয়দেব কুমার রায়, শুভ শীল প্রমুখসহ অসংখ্য ভক্তবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির