উদীচী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

নিউজ ডেস্কঃ

সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় সংস্থাটি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।

উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বিবিসি বাংলাকে জানান, বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

“সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে,” যোগ করেন তিনি।

অবশ্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “আগুন বাইরে থেকে দিয়েছে না ভেতর থেকেই লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

 

 আগুন নিয়ন্ত্রণে

 

সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কার্যালয়টির সামনে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন দাবি করেছেন, বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলা ।