বীর মুক্তিযুদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার মারা গেছেন

নিউজ ডেস্কঃ

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম আজ সকাল ১০ টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে  তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।