খুলনায় আধুনিক কসাইখানা নির্মাণকল্পে কেসিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

খুলনার রাজবাঁধ এলাকায় সেমি মডার্ণ অটো স্লটার হাউজ (আধুনিক
কসাইখানা) নির্মাণকল্পে খুলনা সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ
অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের
‘‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন’’ প্রকল্পের আওতায় আধুনিক এ
কসাইখানা নির্মিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও প্রকল্প পরিচালক
মোঃ আব্দুর রহিম আজ সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ ফার্মগেটে অবস্থিত
প্রাণি সম্পদ অধিদপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে
স্বাক্ষর করেন।
কেসিসি’র মালিকানাধীন ১০০ শতক জমির ওপর আধুনিক এ কসাইখানা
মির্নাণে ব্যয় হবে ৮৩ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক
যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে।
প্রকল্পের চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী,
উপপ্রকল্প পরিচালক পার্থ প্রদীপ সরকার, মো: শাহ আলম বিশ^াস, ড.
মুস্তানুর রহমান, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল
বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির