মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৩ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় যৌথভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

১৩ ডিসেম্বর রচনা প্রতিযোগিতা খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, বিষয়: বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য, অনধিক ৬০০ শব্দের মধ্যে। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: বিজয়ের সূর্য-যে আলো এসেছিলো মুক্তিযোদ্ধারা, অনধিক ৮০০ শব্দের মধ্যে লিখতে হবে। স্বহস্তে লিখিত রচনা ১৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, বিষয় ও মাধ্যম উন্মুক্ত, খ-বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, বিষয়: বিজয় উল্লাস, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: মুক্তিযুদ্ধ: উভয় বিভাগের জন্য মাধ্যম: জল রং/প্যস্টেল রং এবং খ-বিভাগ: (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য), বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।

সকাল ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা (সর্বোচ্চ ১২ লাইন), খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (সর্বোচ্চ ১৬ লাইন) এবং গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত (সর্বোচ্চ ২০ লাইন)।

উল্লেখ্য, এ-ফোর সাইজের কাগজের এক পাশে রচনা লিখতে হবে। খাতার প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং মোবাইল নম্বর লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।

১৬ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির