অত্যন্ত সংকটাপন্ন থাকা খালেদা জিয়া আপাতত লন্ডন যাচ্ছেন না 

নিউজ ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার উদ্দেশে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করেছে অপারেটর সংস্থা। ফলে মঙ্গলবার খালেদা জিয়ার লন্ডন যাত্রা আর হচ্ছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গনমাধ্যমকে জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।

 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতাসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়

গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।