ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু

 নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ৫৬৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি বাংলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।