বিশ্বে বাংলাদেশসহ বিভিন্ন স্থানে খ্রিস্টানরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেঃ  পোপ চতুর্দশ লিও

নিউজ ডেস্কঃ

রোম্যান ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা ধর্মগুরু

পোপ চতুর্দশ লিও তার এক্স হ্যন্ডেলে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এক্স হ্যন্ডেলে দেয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন,

বিশ্বের বিভিন্ন স্থানে, খ্রিস্টানরা বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়। আমি বিশেষ করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং অন্যান্য দেশগুলির কথা ভাবি যেখান থেকে আমরা প্রায়শই সম্প্রদায় এবং উপাসনালয়গুলিতে উদ্দ্যেশ্যমুলক নিগ্রহ/  আক্রমণের কথা শুনি। ঈশ্বর একজন করুণাময় পিতা যিনি তাঁর সমস্ত সন্তানের মধ্যে শান্তি চান! আমি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিভুর পরিবারের সাথে প্রার্থনা করি, যেখানে সাম্প্রতিক দিনগুলিতে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা হয়েছে। আসুন আমরা প্রার্থনা করি যে সমস্ত সহিংসতা বন্ধ হোক এবং বিশ্বাসীরা সাধারণ কল্যাণের জন্য একসাথে কাজ করতে পারে।