খুলনা প্রেসক্লাবের সাবেক স্থায়ী সদস্য মরহুম শামসুল আলমের স্ত্রী রাশিদা আলম(৭২) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
মরহুম শামসুল আলমের স্ত্রী রাশিদা আলম আজ রবিবার দুপুরে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। রবিবার বাদ এশা বটিয়াঘাটার নিজখামার গ্রামের শাহীবাগ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। খবরঃ বনিজ্ঞপ্তির