নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশ নতুন ইউনিফর্ম পেলো।
আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনও নতুন পোশাক পায়নি।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপি সদস্যরা আজ থেকে নতুন পোশাক পরিধান করে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে। -অনলাইন।
তিনি আরও বলেন, ডিএমপি’র বিভিন্ন ইউনিটের সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা রাজধানীর পুলিশ বাহিনীর জন্য এক দৃশ্যমান পরিবর্তন।
লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।