খুলনা প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং প্রেসক্লাবের সদস্য দৈনিক প্রবাহ পত্রিকার মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনির উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, নগরীর ব্যস্ততম একটি স্থানে প্রকাশ্যে দুইজন সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনায় সাংবাদিকদের বিচলিত করে তুলেছে। যদি প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় দুইজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন-তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অবিলম্বে প্রশাসনের প্রতি এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিতে দ্রæত সময়ের মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
আজ শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়স্থ সুলতান ডাইনের সামনে একদল সন্ত্রাসী এই দুই সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের আহত করে পালিয়ে যায়। খবরঃ বিজ্ঞপ্তির