খুলনায় প্রবাসী এক যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্কঃ

খুলনায় প্রবাসী সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদিআরব ছিলেন ।জানা গেছে ,তিনি কিছুদিন আগে দেশে ফেরেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, খুলনার রুপসাস্থ নৈহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সোহেল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। তার ‌লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।