উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হারুনুর রশীদকে মোটর সাইকেল প্রতিকে ভোট দেয়ার আহবান

নিউজ ডেস্কঃ
জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত হয়েছে। অথচ বিএনপি ক্ষমতায় থেকে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েক করে উন্নয়নের নামে লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্ব দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিল। সেঅবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মর্যাদার আসনে সামিল হয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। নেতৃবৃন্দ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় সভাপতি দেশরত্ন শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদকে মোটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা ১১ অক্টোবর বেলা ০৩ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আলী রেজা বাচা, মমতাজ শিরিন ময়না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে হায়দার আলী মোড়ল, মোফিজুল ইসলাম ঠান্ডা, সাজ্জাদুর রহমান লিংকন, গাজি জিয়াউর রহমান, ফরিদ আক্তার প্রত্যেক ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্যদের পক্ষ থেকে সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ যথাক্রমে পাখি বেগম, কানন বালা, মাহফুজা বেগম, কে এম আকবার আলী, এস এম হাফিজুর রহমান, কাজী মোশাররফ হোসেন, নিত্যনন্দ রায়, শেখ সাহাবুদ্দিন প্রমূখ।
এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এম মজিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম বি এম এ সালাম, বেগ লিয়াকত হোসেন, অধ্যাঃ এ্যাড নিমাই চন্দ্র রায়, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সরদার আবু সালেহ, জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, মোজাফফর মোল্যা, ফারহানা হালিম, শিউলি সারোয়ার, শামসুননাহার, জামিল খান।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষকলীগ জেলা শাখার সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, রাসেল কবির, মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক গাজি আজগর হোসেন, গাজি আঃ রউফ, সৈয়দ মিজানুর রহমান, মোঃ মঞ্জুর হোসেন, ওয়াদুদ চৌধুরী, শাহ আলম, মোঃ ইকতিয়ার হোসেন, বিষ্ণু পদ, উপজেলা সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক যথাক্রমে শেখ ইয়াজুল ইসলাম, মোঃ জু্লফিকার হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ বাশার, সাইফুল ইসলাম রিতা, শেখ নজরুল ইসলাম, মোঃ ইয়াছির আরাফাত সহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী রেজা বাচা, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্যা নাহিদুর রহমান।