খুলনা জেলার রূপসা থানা এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

খুলনা জেলার রূপসা থানা পুলিশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে । গত ২৮/১০/২০২৫ খ্রিঃ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন আমদাবাদ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

            গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ লিয়াকত শেখ (৫৫)।

            প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম রূপসা থানাধীন একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বয়স ৮ বছর। ভিকটিম তার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গ্রেফতারকৃত মোঃ লিয়াকত শেখ এর বসত বাড়ীর উঠানের পথ ব্যবহার করে। প্রতিদিনের ন্যায় গত ২৭/১০/২০২৫ খ্রিঃ দুপুরে মাদ্রাসা ছুটি হলে ভিকটিম বাড়ীতে ফেরার পথে গ্রেফতারকৃত মোঃ লিয়াকত শেখের উঠানে পৌছালে মোঃ লিয়াকত শেখ ভিকটিমকে তার বসত ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

            এই ঘটনায় গত ২৮/১০/২০২৫ খ্রিঃ রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মূলে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির