কুষ্টিয়া থেকে অস্ত্র-মাদকসহ যুবদল নেতা গ্রেফতার 

নিউজ ডেস্কঃ

 

জামিল মালিথা (৪০) নামের এক যুবদল নেতাকে অস্ত্র ও মাদকসহ কুষ্টিয়ার দৌলতপুর থেকে  আটক করেছে বিজিবি(বর্ডার গার্ড বাংলাদেশ )।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি শীর্ষ সন্ত্রাসী ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

 

শুক্রবার রাতে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম  হেরোইন জব্দ করা হয়। জামিল ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারি। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম (গণমাধ্যমে প্রকাশ) বলেন, ‘আটক জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’