মেট্রোরেল চলাচলের সময় বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু ,মেট্রো চলাচল আপাতত বন্ধ

নিউজ ডেস্কঃ

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামন এ ঘটনা ঘটে। নি#হ#ত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিারট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আ#ঘা#ত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আ#হ#ত হন। আর মাথায় আ#ঘা#ত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মা#রা যান। নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মেট্রো চলাচল আপাতত বন্ধ আছে। তথ্য ও ছবিঃ অনলাইন।