‘সাসটেন্যাবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি) প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও এসএনভি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ৪টি সিটি কর্পোরেশন ও ৩টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে যৌথভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সকল ওয়ার্ডের সেবার বর্তমান অবস্থার তথ্য যাচাই করা এবং সেবায় পেশাদারীত্ব আনায়নের জন্য একটি কাঠামো প্রস্তুত করার পাশাপাশি সকলের জন্য গ্রহণযোগ্য একটি সাশ্রয়ী সেবা মূল্য নির্ধারণ, ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের জন্য উপযুক্ত বেসরকারি সেবা প্রদানকারী সংস্থা মনোনীত করা, বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন পরিকল্পনা ও উপকরণ চুড়ান্ত করা এবং একটি কার্যকর টিম গঠন করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। স্বাগত বক্তৃতা করেন এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি এইচআর এন্ড অপারেশন্স ম্যানেজার অগাস্টিন অল্ড্রিন সরকার এবং সঞ্চালনা করেন এসএনভি’র কাস্টার কোঅর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী। অন্যান্যের মধ্যে এসএনভি’র বিজনেস এডভাইজর তানভীর আহমদ চৌধুরী, গভার্ন্যান্স এডভাইজার প্রশান্ত রঞ্জন শর্মা রায়, বিসিসি অফিসার খাদিজা তুল-কোবরা প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান সহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার, কঞ্জারভেন্সী সুপারভাইজিং ইন্সপেক্টর ও সুপারভাইজার, সড়ক পরিচ্ছন্নতা কর্মীদের নেতা, চালকদের প্রতিনিধি, এসটিএস/ডাম্পিং সাইটে নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির