ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
স্বর্ণময়ী বিশ্বাস নামে এক নারী গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ তার
রাজধানীর সোবহানবাগের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের কর্মী ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে,‘নারী সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর শনিবার রাতেই তার ভাই সৌরভ বিশ্বাস বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। নিহত স্বর্ণময়ী বিশ্বাস তার পরিবারের সঙ্গে সোবহান বাগের ৪ নাম্বার রোডের নাভানা টাওয়ারে থাকতেন। তার বাবার নাম সত্যজিৎ বিশ্বাস। আর মা রমা রানী।’