শাহজালালের কার্গো ভিলেজে দাহ্য পদার্থ তো রাখা হয়-অগ্নিকান্ডের ঘটনা কি নাশকতার প্রচেষ্টা?-নাগরিক অভিমত 

নিউজ ডেস্কঃ

বিমান বন্দরের কার্গো ভিলেজ দাহ্য পদার্থ তো আছে বা থাকে ।বাংলাদেশে বিমান বন্দরে দাহ্য পদার্থের 

সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় – সে বিষয়টা নিয়ে সব সময় সব আলোচনা আছে সন্দেহ আছে । 

“এ নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছেনা” ।

কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে শাহজালাল বিমানবন্দরে ঘটনা পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলেছিলেন যে এত দ্রুত একটা বড় ধোঁয়ার কুণ্ডলী চারদিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে । সেখানে গানপাউডার আছে কি না-জনমনে ইতিমধ্যে প্রশ্নদ্যাখা দিয়েছে। 

উল্লেখ্য,

এই গানপাউডারের তথ্য উঠেছিল সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনায় । বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল ।

২০২৫ এর ১৪ ১৬ ১৮ই অক্টোবর ৪ দিনের মধ্যে ৩৩  টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশজুড়ে ঘটেছে।

ঘটবার পর থেকে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার কথা উঠেছে , কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা ? 

 মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। কয়েক দিন ধরে এমনকি এখনও সেই ধোয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় ।এমন ১৭ ঘণ্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে। ১৬ তারিখ ১৮ ই অক্টোবর ঘন্টার পর ঘন্টা ফায়ার ব্রিগেডের ৩৭ টি, বিজিবি, সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি ।যে কারণে ঘন্টার পর ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে । ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। কোন বিশেষ কারণে বাংলা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এপিআই বিমানবন্দরের ভিতরে এত বড় অগ্নি দুর্ঘটনার ঘটনা নাকি নাশকতার চেষ্টা ঘটল কি না ? এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে ।

এ সংক্রান্ত অনলাইন যা জানাচ্ছেঃ

শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতার প্রচেষ্টা, তা নিয়ে নাগরিক উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও দাহ্য পদার্থ থাকার কারণে এটি দুর্ঘটনা হতে পারে, তবে সাম্প্রতিক সময়ে দেশের অন্যান্য স্থানেও বড় অগ্নিকাণ্ড হওয়ায় অনেকে এটিকে নাশকতার প্রচেষ্টা হিসেবেও সন্দেহ করছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে।