খুলনার কন্ঠ” মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু

উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু হলো খুলনার কন্ঠ” মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা।”আবহমান বাংলার প্রতিচ্ছবি’—এই স্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ “খুলনার কন্ঠ”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুর এস এস সেন্টারে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা-খুলনা প্রেসক্লাবের আইন উপদেষ্টা এ্যাড. মো: বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আজিজুর রহমান স্বপন,মো: আনোয়ার হোসেন। মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বর্ন পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো: জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি এ্যাড. মো: বাবুল হাওলাদার বলেন, সাংবাদিকতার লক্ষ্য শুধুমাত্র ঘটে যাওয়া ঘটনার খবরে সীমাবদ্ধ নয়; এটি সমাজের দুর্বল, অবহেলিত এবং প্রান্তিক অংশের কণ্ঠও তুলে ধরে। গণমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম তুলে ধরার পাশাপাশি সম্ভাবনার কথাও তুলে ধরে। যার দরুন মানুষ আরও বেশি ইতিবাচক কর্মকান্ডে উৎসাহ বোধ করেন। এসময় তিনি হলুদ সাংবাদিকতাকে বর্জন করে বুদ্ধিভিত্তিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের মে মাসে তৎকালীন খুলনা জেলা প্রশাসক মো: ইফতিখার আহমেদ সাপ্তাহিক খুলনার কন্ঠের ডিক্লেয়ারেশন দেন। দীর্ঘ সময় পর গত ১০ জুন মঙ্গলবার ২০২৫ খ্রি: পত্রিকাটির অনলাইন ভার্সন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। আজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা হলো। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন হাওলাদার, মো: মামুন হাচান,শেখ শাহিন, সোনিয়া তালুকদার, এসকে সাথি,মনিরা মনি,জামিল লিপু প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির