সেনা সদর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কোন আনুষ্ঠানিক গ্রেফতারী পরোয়ানা পান নাই। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
এদিকে মুলধারার একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের শিরোনাম- ” কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার চিন্তা।” (১২.১০.২৫)
প্রশ্ন এসে যায়, সেনা হেফাজতের কর্মকর্তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে কি না? সে বিষয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান গত শনিবার সেনাসদরের প্রেস ব্রিফিং এ বিষয়টি পরিস্কার করেছেন।
সুতারাং বিষয়টি সহজে অনুমেয়,সেনাবাহিনী তাদের অবস্থান থেকে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ।