প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ফুলতলা থানা
এলাকা হতে ২০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন
গ্রেফতার।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজ বেলা ২ তা ৫ মিনিটের দিকে
ফুলতলা থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ফুলতলা থানাধীন ২নং দামোদর ইউনিয়নের
মধ্য আলকা গ্রামস্থ সুপার ব্রিকস্ধসঢ়; ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রধান ফটকের
সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ রুবেল শেখ (২৩) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত রুবেল শেখ খুলনার ফুলতলার -সিকিরহাট (গাড়াখোলা) এর শাহাজাহান শেখের ছেলে। এ বিষয়ে ফুলতলা থানার মামলা নং-১১, তারিখ- ১০/১০/২০২২ খ্রিঃ,
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করা হয়েছে।উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত
মামলাসহ মোট ০৩ টি মামলা রয়েছে