ছবিঃ সংগৃহীত ।
নিউজ ডেস্কঃ
খুলনা নগরীর খালিশপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সবুজ খান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার শ্যালিকার ছেলেরা।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, সবুজ খানের হত্যাকাণ্ডে জড়িত তার শ্যালিকা শাহীনূর ও শাহীনূরের ছেলেরা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে ।