দুর্বৃত্তদের বেধড়ক মারপিটে কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল কালবি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ছবিঃ সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ

কুষ্টিয়ায় রফিকুল কালবি নামের এক সাংবাদিক দুর্বৃত্তদের মারপিটে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে,

রাত (০৬ অক্টোবর) ৮ টার দিকে কুষ্টিয়া সনো-২ এর গলি থেকে বারো- তেরো জন মিলে কুষ্টিয়া প্রেসক্লাব এর সামনে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে যায় বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ঘটনার

দুইদিন আগে থেকে মোবাইলে সাংবাদিক রফিকুল কালবিকে কে বা কারা হুমকি দেয় । বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।তার অবস্থা গুরুতর ।