মিউজ ডেস্কঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নিজ দোকানে নারায়ণ পাল (৪২) নামের এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারায়ণ পাল উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন।
জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে বলে পুলিশের বরাতে এ কথা বলা হয়েছে।