ছবি: অনলাইন।
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের (ইউনুস সরকারের ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
আজ রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।