গাজার উদ্দেশ্যে সুমুদ ফ্লটিলার অনেক পিছনে শহীদুল আলমের মিডিয়া কর্মীদের জাহাজ 

।। মন্তব্যমূলক প্রতিবেদন।।

 

শহীদুল আলম গাজার উদ্দেশ্য সুমুদ ফ্লটিলার অংশ হিসেবে ত্রান-সাহায্য নিয়ে ইজ্রায়েলের অবরোধ লংঘন করে পৃথিবী ব্যাপী মানবাধিকার কর্মীদের সাথে  রওনা হয়েছেন। এমনই তো তার প্রচার-প্রচারনা সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র ।

 

প্রাপ্ত তথ্য বলছে (অনলাইন) শহীদুল আলম ওই সুমুদ ফ্লটিলার অংশই না।তিনি আছেন অনেক অনেক পেছনে। তারা রয়েছেন- তার নেতৃত্বে একটা মিডিয়া কর্মীদের জাহাজে।তারা আদৌ গাজা উপকুলে যাবে কি না। ইজ্রায়েলই অবরোধ চ্যালেঞ্জ করবে কি না – সেটার কোন নিশ্চয়তা নেই ।

 

কথিত হচ্ছে, শহীদুল আলম মুলত একটা চমক সৃষ্টি করে ফেসবুকে নানারকম স্টাটাস দিয়ে  নিজের নাম- অর্জনের প্লাস প্রফাইল বানানোর ধ্যানে মত্ত রয়েছেন। বিষয়টি একেবারে পরিস্কার হয়ে দাঁড়িয়েছে। 

প্রকাশ করা আবশ্যক, 

পাশাপাশি তারেক রহমান বিবৃতি দিয়ে বসলেন, ” দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী  শহীদুল আলমের এ উদ্যোগ বিবেকের এক গর্জন ।”(শিরোনামে আজ গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। তিনি আরও বলেছেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগনের পাশে থাকবে। সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়না যে , ” তারেক রহমান কেন এ জাতীয় বিবৃতি দিচ্ছেন?

জনমনে প্রধানতম জিজ্ঞাসা হল – তারেক রহমাননের এসব বিবৃতির জন্য কি জনাব ইউনুস-শহীদুলরা অপেক্ষমান ? 

বুঝতে অসুবিধা হয় না – তলে তলে একটা জাতীয় সরকারের পলিসি মেকিং করে তারা এগিয়ে যাবেন ।বৃহৎ জিজ্ঞাসা থেকেই যায় – সেখানে কি ওই সুদুর লন্ডনে বসবাসকারী তারেক রহমানকে তাদের দরকার হবে ? – (তথ্য সুত্রঃ সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন তথ্য -উপাত্তের বিশ্লেষণ)