খুলনাস্থ বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি 

 

বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য মোঃ আবু সাঈদ মোলঙ্গীর উপর আওয়ামী সন্ত্রাসী  হামলার প্রতিবাদে জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলার বটিয়াঘাটা  উপজেলা যুবদলের সদস্য মো: আবু সাঈদ মোলঙ্গী উপর আওয়ামী সন্ত্রাসী হামলায় খুলনা জেলা যুবদলের আহবায়ক  ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি এক বিবৃতিতে বলেন জয়পুর বাজার হতে ইজিবাইক যোগে ভান্ডার কোর্ট পুলিশ ফাঁড়িব সামনে পৌঁছালে আগের থেকে ওৎ পেতে থাকা  আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু মোল্লার ইন্ধনে আওয়ামী সন্ত্রাসী মোঃ ইমান শেখ মো:মনি মো: জিয়া সর্দার সহ ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি থেকে নামিয়ে তাহর উপর অতর্কিত  হামলা চালিয়ে গুরুতর আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে আরও বলেন  বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কিছু মানুষ  মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি অবিলম্বে বটিয়াঘাটা  উপজেলা যুবদলের সদস্য মো:আবু সাঈদ মোলঙ্গী উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির