অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণের মাধ্যমে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবেঃ বিজয় দশমীতে জেলা পূজা উদযাপন পরিষদের বিমান সাহা

ফাইল ছবি।

অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণের মাধ্যমে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে।
শারদীয় দূর্গোৎসবে খুলনা জেলার ৮৫৭ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। উক্ত
মন্দিরসমূহে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ০৫ দিন ব্যাপী পূজা পরিক্রমায়
অংশগ্রহণ করে জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন- বাংলাদেশ অসম্প্রদায়িক
চেতনায় বিশ^াসী হয়ে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুগ যুগ ধরে ধর্মীয় আচার
অনুষ্ঠানাদি পালন করে আসছে। এবছরও সকলের মেলবন্ধনের মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজা
দূর্গোৎসবে পরিণত হয়েছে। আমরা বিশ^াস করি মা দূর্গার আগমনের মধ্য দিয়ে অশুভ
শক্তির বিনাশ হয়ে শুভশক্তির জাগরণের মধ্য দিয়ে সাম্য ও ভ্রতৃত্বের বন্ধনের মাধ্যমে সম্প্রীতির
বন্ধন গড়ে উঠবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-
সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেশ
সরকার রিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, দিলীপ বর্মন, দেবাশীষ
কুমার দে, সাগর সাহা, দিলিপ কুমার দাস, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল,
ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী, রূপসা উপজেলা পূজা
পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তিপদ বসু ও কৃষ্ণগোপাল সেন, দিঘলিয়া উপজেলা
পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ^াস, তেরখাদা
উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শংকর বালা, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের
আহ্বায়ক-সদস্য সচিব রামপ্রসাদ রায় ও বিদ্যুৎ’ কুমার রায়, ফুলতলা উপজেলা পূজা
পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব অনুপম মিত্র ও রনজিত বোস, কয়রা উপজেলা পূজা পরিষদের
সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী, পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সভাপতি
বাবুরাম মন্ডল, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য জগদিশ চন্দ্র দে, কৃষ্ণেনন্দু দত্ত,
দাকোপ উপজেলা পূজা পরিষদের নেতা গোবিন্দ বিশ^াস ও চিন্ময় বিশ^াস, পাইকগাছা
উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণপদ মন্ডল, হিমাদ্রী শেখর দে প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা পূজা পরিষদের উদ্যোগে ২০০ শতাধিক মন্দিরে ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা
বিনিময় শেষে বলেন- প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে বিজয় দশমীর আনন্দ ঘরে ঘরে পৌছে
দিয়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। খবরঃ বিজ্ঞপ্তির