ছবি ক্যাপশন ঃ চালনা পৌরসভা ও দাকোপ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বৃহস্পতিবার (০২ অক্টোবর) চালনা পৌরসভা ও দাকোপ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি মন্দিরে মন্দিরে ঘুরে দর্শনার্থী ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মন্দির ও পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে ব্যক্তিগত ভাবে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু ও মনিরুজ্জামান লেলিন,চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন সানা, আইয়ুব কাজী, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, মানষ গোলদার, মনজিলা বেগম, মোয়াজ্জেম মোল্লা, অসিউর রহমান কিশোর, মাসুম বিল্লাহ, মুনসুর মীর, মেহেদী হাসান বাবু, হাবিবুল্লাহ তারেক, রফিক গাজী, রিয়াজুল ইসলাম, শিহাব শেখ, মো: মনা, কামরুল ইসলাম, স্বপন কুমার মন্ডল, সিদ্ধার্থ সরকার প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির