পর্যালোচনাঃ ইউনুস সরকার ও পিটার ডি. হাস 

ছবিটি নিউ ইয়র্ক এর ।ধারণা করা যায়,জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদ অধিবেশন সংশ্লিষ্ট কোন সেমিনার। দ্যাখা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়েতে নায়েবে আমীর মোহাম্মদ তাহের। জনাব তাহেরের পাশেই বিগত বাইডেন সরকারের বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ।

জনমনে জিজ্ঞাসা, তিনি সেখানে কি করছেন?

বিজ্ঞমহলের অনেকেই মনে করেন, ড. ইউনুসের সাথে পিটার ডি. হাস এর সুষম যোগাযোগ বিদ্যমান।এমনকি বিগত শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে মিঃ হাস বিশেষ ভূমিকা রেখেছিলেন। 

বিষয়টি ওপেন সিক্রেট । ডিপস্টেট, ড. ইউনুস, পিটার ডি. হাসসহ আরও কিছু রাজনৈতিক ব্যক্তিগণ সমষ্টিগত ভাবে কাজ করেছেন। 

 

আরও প্রশ্ন জনমনে আসছে, (আসাটাই স্বাভাবিক) পিটার ডি. হাস নিজের পদ -পদবির সুবাদে কি ড. ইউনুসের ক্ষমতা স্থায়ী করার জন্য এখনো কাজ করে যাচ্ছেন? নাকি বাংলাদেশের বিশেষ কোন রাজনৈতিক দলকে অসাংবিধানিক সরকারের ঘোষিত ২৬’ ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় বসানোর মধ্যস্থতাকারী (পেইড পারসন) হিসাবে কাজ করছেন? – PUBLIC SPEECH.২৬.৯.২৫  

 

পিটার ডি. হাস বর্তমান কর্ম পেশাঃ  

পিটার ডি. হাস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত আছেন, যদিও বাংলাদেশে তার মার্কিন রাষ্ট্রদূতের চাকরি শেষ হয়ে গেছে। তিনি বাংলাদেশে এলএনজি সরবরাহকারী এই কোম্পানির সাথে যুক্ত হয়েছেন।