খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
৬ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় চত্বরে সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭ অক্টোবর বিকাল চারটায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে কুইজ প্রতিযোগিতা (কেবল শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য)।
৮ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কন্যাশিশুদের অংশগ্রহণে সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল তিনটায় নৃত্য প্রতিযোগিতা (সাধারণ নৃত্য) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ক-বিভাগ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি, খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
৯ অক্টোবর বিকাল চারটায় অনুষ্ঠিতব্য চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি, (বিষয় ও মাধ্যম উন্মুক্ত), খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: শিশু অধিকার এবং গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: শিশু অধিকার (খ ও গ বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং), ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু (বিষয় ও মাধ্যম: উন্মুক্ত)।
১১ অক্টোবর বিকাল তিনটায় সংগীত প্রতিযোগিতা (দেশাত্মবোধক সংগীত)। ক-বিভাগ: প্রথম থেকে তৃতীয় শ্রেণী, খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং গ-বিভাগ সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ক-বিভাগ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, বিষয়: খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম (প্রথম ১১ লাইন)। খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: বীর পুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর (প্রথম ১৬ লাইন) এবং গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য (প্রথম ২১ লাইন)।
১৩ অক্টোবর সকাল ১০টায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ১০টি স্কুল/মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য’ শিরোনামে আলোচনা সভা, শিশুদের সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
১৪ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি জেলা কার্যালয়ে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিশুদেরকে প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে। খবরঃ বিজ্ঞপ্তির