নিউইয়র্কে হেনস্তার পর বিমানবন্দর থেকে ফিরে হোটেলে নীচে ‘মুজিববাদ-মুর্দাবাদ’ শ্লোগান আখতারের ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর পাল্টা স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথ উত্তাল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের হোটেলের নিচে অবস্থিত এলাকায়ও তীব্র বিক্ষোভ গড়ে ওঠে।
এ সময় সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা সহ আরও কয়েকজন নেতা-কর্মী। তারা একযোগে স্লোগান দেন—‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ স্লোগান দেন ।২৩.৯.২৫ ইং