গণআধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর ২৯ আগস্ট ঢাকাতে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪:৩০ টায় বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে নগর গণঅধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এবং নগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলামের সঞ্চালনায় এবং গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এস.কে রাশেদ বক্তব্য রাখেন, খুলনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি, জিএম আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম মুন্না, খুলনা মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজ, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, নগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, খুলনা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, নগর ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের শেখ সম্রাট, গণঅধিকার পরিষদ বটিয়াঘাটার উপজেলা সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এবং খামজান আলী থানা গণঅধিকার পরিষদের সম্পাদক ইশরাকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির