রাঙামাটি জেলার পর্যটন স্পট ‘সাজেক’ যাওয়ার পথে
দুর্ঘটনার কবলে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান
ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বহনকারী একটি
চান্দের গাড়ি। এ দুর্ঘটনায় মোছাঃ রুবিনা আফসানা
রিংকী নামে এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী
মোছাঃ রুবিনা আফসানা রিংকীর আত্মার প্রতি শ্রদ্ধা ও
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা
সিভিল সোসাইটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী ও
সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন জন
উদ্যোগ খুলনার আহবায়ক মানস রায় ও সদস্য সচিব সাংবাদিক
মহেন্দ্রনাথ সেন। বিবৃতিতে,আহত শিক্ষক ও শিক্ষার্থীর সুস্থতা
কামনা করেন। খবরঃ বিজ্ঞপ্তির