খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকা হতে ৩০ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ ৩০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ১৬/০৯/২০২৫ খ্রিঃ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা হাটবাটি গ্রামস্থ ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়।

          গ্রেফতারকৃতের নাম- ১। দিলীপ কুমার সরদার (৪৫)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

          প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত দিলীপ কুমার সরদার একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

এই ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির