সময়টা ১৯৮৩ সালের মার্চ মাসের শেষ সপ্তাহের কোনো একদিন।
অধ্যাপিকা আয়শা গ্রামীণ ব্যাংক প্রকল্প সম্পর্কে যে ব্যাখ্যা এবং ধারণা আমাকে দিয়েছিলেন, আমি তা এক বাক্যে গ্রহণ করেছিলাম। আজ আমার বিস্ময় লাগে সেদিন যদি মুনিম দম্পতি ওইভাবে আমাকে বোঝাতে না পারতেন তাহলে হয়তো এই প্রকল্পটি বাস্তবায়িত হত না।
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কৃতিত্ব কখনোই জেনারেল মুনিম এবং তার স্ত্রী অধ্যাপক আয়শা আখতার এই কৃতিত্বের দাবি করেননি। অথচ তারাই ছিলেন এর প্রবক্তা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের অবদানের কথা। যারা সবসময় এ ব্যাপারে প্রচারবিমুখ থেকে গেছেন।
অধ্যাপিকা আয়শা আখতার ছিলেন মরহুম জেনারেল এমএ মুনিমের সহধর্মিণী। জেনারেল মুনিম বিভিন্ন মেয়াদে আমার সরকারের পূর্ত, কৃষি এবং অর্থমন্ত্রী ছিলেন। তার স্ত্রী আয়শা আখতার দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপিকা ছিলেন।
আমি ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করেছিলাম।-[ সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সৃতিচারণমুলক একটি নিবন্ধ থেকে]