খুলনা রেঞ্জের উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু

খুলনা রেঞ্জের ০৭ টি জেলার নড়াইল ৮০ জন, চুয়াডাঙ্গা ৬৬ জন, কুষ্টিয়া ১০০
জন, মাগুরা ৪০ জন, যশোর ১০০ জন, ঝিনাইদহ ১২০ জন, সাতক্ষীরা ১৬৩ জন মোট
৬৬৯ জন উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন, ইউনিয়ন আনসার
প্লাটুন সদস্যদের উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ সংশ্লিষ্ট আনসার
ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রে আজ শুরু
হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
উপজেলা/থানা আনসার কোম্পানি/ইউনিয়ন আনসার প্লাটুন, ইউনিয়ন
আনসার প্লাটুনগুলোকে পূর্ণগঠন ও হালনাগাদ করন, সল্পকালীন মোতায়েন
সর্ম্পকে ধারনা ও সল্পকালীন মোতায়েনে অংশগ্রহনে নিয়মাবলি ও সতর্কতা,
নির্বাচনকালীন ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোট কেন্দ্রে কর্তব্যরত
আনসার সদস্যদের করনীয় ও বর্জনীয়, উপজেলা/থানা আনসার কোম্পানি ও
ইউনিয়ন আনসার প্লাটুন এর বিভিন্ন পদে তালিকা ভুক্ত করন সহ বিভিন্ন
বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, মোঃ নূরুল হাসান ফরিদী বিএএম মহোদয়
রেঞ্জের জেলা কমান্ড্যান্টদের প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম
সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করেছেন ।
এই প্রশিক্ষণে ০৬ জন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ রিসোর্স
পার্সন থাকবেন এবং জেলা ও উপজেলা কর্মকর্তা ও বিভাগীয় প্রশিক্ষকগণ
প্রশিক্ষণ প্রদান করবেন । ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ হতে ২৭ সেপ্টেম্বর
২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। খবরঃ বিজ্ঞপ্তির