২৫ দফা দিকনির্দেশনা মেনে সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুর্গাপূজা করতে হাবেঃ বটিয়াঘাটা পূজা পরিষদের সাধারণ সম্পাদক

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদর নাট মন্দির প্রাঙ্গনে দূর্গাপূজা -২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অদ্য বেলা ১.০০ ঘটিকায় বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় এর সভাপতিত্বে ও ধর্মানুরাগী সমীরণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অনাগত কাল ধরে সকল সম্প্রদায়ের সার্বিক সহযোগিতায় সনাতনীরা দূর্গাপূজা পালন করে আসছে। কিছু কিছু সময় দুষ্কৃতিকারীরা কিছু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলেও সকল দলমতের ঊর্দ্ধে থেকে সনাতনীদের সর্বোবৃহৎ উৎসব বাঙালীর উৎসবে পরিণত করার আহ্বান জানান। ইতিমধ্যে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সার্বিকভাবে সুন্দর পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা জেলার ৯টি উপজেলা ও ১২টি পৌরসভার মন্দিরগুলোর প্রতি ২৫ দফা দিকনির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে মন্দির/মন্ডপে সার্বিক নিরাপত্ত বিবেচনা করে আর্থিক সংগতিস্বাপেক্ষে সি সি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করা, উচ্চ শব্দে মাইক/পিএসট ও আতশবাজী/পটকা ব্যবহার থেকে বিরত থাকা, ভক্তিমূলক সংগীত ব্যতিত অন্য কোন গান বাজানো থেকে বিরত থাকা, কোন প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে দূর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কেন্দ্রীয় মনিটরিং সেলকে জানানো, স্থায়ী মন্দিরের বাইরে অস্থায়ী মন্দিরের প্রতিমা বিজয় দশমীর দিন সন্ধ্যা ৭.০০ টার মধ্যে নিরঞ্জনের ব্যবস্থা করা এবং প্রতিমা নির্মাণ স্থান ও পূজা মন্ডপে স্চ্ছোসেবক দ্বারা ২৪/০৭ পাহারার ব্যবস্থা করতে হবে। উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, উপদেষ্টা শিমুল কুমার দাস, ধর্মানুরাগী ও সমাজসেবক অরবিন্দ মহলদার, জেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রবীর রায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক রাম প্রসাদ রায়, সদস্য সচিব বিদ্যুৎ কুমার রায়, উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য নিরেশ গোলদার, সমরেশ রায়, গৌরাঙ্গ গোলদার, তুলসী দাস মালাকার, বিউটি রানী পাল, কালীদাস ঢালী, অলোক মল্লিক, প্রসেঞ্জিত গোলদার, সত্যানন্দ মন্ডল, প্রহল্লাদ রায়, ভদ্র কান্ত বৈরাগী, সমীরণ রায়, প্রসন বিশ্বাস, অচিন্ত্য রায়, তারক চন্দ্র রায়, পূর্নেন্দু রায় মহলদার, হীরন্ময় রায়, বাদল কুমার বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির