ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন
নাগরিক কমিটি (সনাক)-খুলনা নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে
চলেছে। তারই ধারাবাহিকতায় আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খুলনা মেডিকেল
হাসপাতালের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন
গ্রুপ (এসিজি) গঠন করা হয়। এসিজি গঠন সভায় উপস্থিত সদস্যরা সমন্বয়ক
হিসাবে শেখ মোঃ জাকির হোসেন, সহ সমন্বয়ক (নারী) ইভানা হক ইভা ও সহ
সমন্বয়ক (পুরুষ) হিসাবে সাকিবুর রহমান কে নির্বাচিত করে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক রমা রহমানের সভাপতিত্বে এসিজি গঠন
সভায় আলোচনা করেন সনাক-খুলনা এর সহ সভাপতি গৌরাঙ্গ নন্দী, স্বাস্থ্য বিষয়ক উপ
কমিটির আহ্বায়ক মোঃ আসাফুর রহমান কাজল, সদস্য আবু হেনা মোস্তফা জামাল,
টিআইবি এর কোঅর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দিন। এসিজি নতুন নেতৃত্ব ও
সদস্যগন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায়
এসিজিদেরকে দুর্নীতি বিরোধী এর শপথ বাক্য পাঠ করান সনাক খুলনার সাবেক
সভাপতি মনোয়ারা বেগম। সভাপতির সমাপনি বক্তব্যে অধ্যাপক রমা রহমান বলেন ্#৩৯;স্বাস্থ্য
সেবায় দুর্নীতি কমাতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা স্বাস্থ্য সেবায়
স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করার মাধ্যমে হাসপাতালে সেবার গুণগত পরিবর্তনের
জন্য কর্তৃপক্ষের সাথে কাজ করব্#ো৩৯;। সভায় আরও উপস্থিত ছিলেন সনাক ও ইয়েস
সদস্যগণ। খবরঃ বিজ্ঞপ্তির