প্রকৃতি ও জীবন ক্লাব খুলনার উদ্যোগে খুলনার ঐতিহ্যবাহী সরকারী ব্রজলাল (বি এল) কলেজ ক্যাম্পাসে আজ মঙ্গলবার বেলা ২ ঘটিকায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবীর এবং ক্লাবের সভাপতি অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, বাংলা বিভাগের প্রধান প্রফেসর রথিন্দ্রনাথ মন্ডল, গণিত বিভাগের প্রধান বিচক্ষণ মন্ডল, দর্শণ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, কবি সাংবাদিক আবু আসলাম বাবু, শাহীন হাওলাদার, এস আলম লিপন, শুকুর গাজী, এস এম রোহান, শাফয়েত হোসেন শাওন, তুয়া অধিকারী প্রমুখ।
এসময়ে অধ্যক্ষ শেখ হুমায়ুন কবীর বলেন, বৃক্ষ অক্সিজেন নির্গমণ ও কার্বনডাই অক্সাইড শোষণের মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকতে সহায়তা করে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশী বেশী বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। উপযুক্ত মৌসুমে উপযুক্ত সস্থানে গাছের চারা রোপন ও রক্ষনাবেক্ষণ করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাব খুলনার এ উদ্যোগ প্রসংশনীয়। তিনি সবাইকে সাধ্যমত বৃক্ষ রোপনের আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, আমাদের জীবন-জীবীকার সাথে বৃক্ষের সম্পর্ক অবিচ্ছেদ্য। সুতরাং বৃক্ষ রোপন, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষনের মাধ্যমে একটি চারা গাছ বৃক্ষে পরিণত হওয়া পর্যন্ত আমাদেরকে সচেতন ভূমিকা পালন করতে হবে। গাছের ফুল-ফল মানুষ এবং প্রাণীকূলের খাবার এবং আশ্রয়স্থল। গাছ একটি অমূল্য সম্পদ। এছাড়াও কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসুচীকে ঘিরে ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। খবরঃ বিজ্ঞপ্তির