নিউজ ডেস্কঃ
টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
টাঙ্গাইল থানার ওসি গনমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের সখীপুরের বাসায়
রোববার রাত ১টার দিকে হামলা চালানো হয়
হামলায় ভবনে থাকা দুটি গাড়িসহ বেশকিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে।
বাসার কেয়ারটেকার রাজু মিয়া গনমাধ্যমকে বলেছেন, “রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়িও ভাঙচুর করে।”
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।